• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৬ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা হেফাজতের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে: রাশেদ খাঁন রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মোঃ মাইনুল হোসেন মঈন / ৩৪১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, দেশের শতকরা ৩৪ শতাংশ শিশু। তাদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।

 

আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান মন্ত্রী।

 

 

সমাজকল্যাণমন্ত্রী পুরোনো ধ্যানধারণা পরিহার করে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সব রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট।

 

শিশু হাসপাতালে জন্মগত হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস নিয়ে ভর্তি হওয়া ৪০ শিশুর অভিভাবকদের ভেতর ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন মন্ত্রী।

 

আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd