• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মোঃ মাইনুল হোসেন মঈন / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, দেশের শতকরা ৩৪ শতাংশ শিশু। তাদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।

 

আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান মন্ত্রী।

 

 

সমাজকল্যাণমন্ত্রী পুরোনো ধ্যানধারণা পরিহার করে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সব রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট।

 

শিশু হাসপাতালে জন্মগত হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস নিয়ে ভর্তি হওয়া ৪০ শিশুর অভিভাবকদের ভেতর ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন মন্ত্রী।

 

আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd