• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি’র যুগ্ন আহবায়ক ফাঁদে পড়েছে আওয়ামী লীগ, স্বরাষ্ট্র মন্ত্রীর রাজনৈতিক কৌশলে,: শফিকুল আলম বিশ্ব হিন্দু পরিষদের দাবি ভারতে যেন রামায়ণ বন্ধ হয়। খালেদা জিয়ার নামের যুক্তরাষ্ট্রের সড়কের নাম প্রস্তাব। মাদার অফ ডেমোক্রেসি ভারতের বাজারে স্বর্ণের ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা। সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন চাকরি দেবে সুলতান’স ডাইন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি’র যুগ্ন আহবায়ক

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৫০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক!

জেলা প্রতিনিধি জামালপুর :জামালপুরের ইসলামপুর উপজেলায় একই ব্যক্তির দুই সময়ে ভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকার তথ্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়,আমির আলী ২০১৯ সালে ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ২০২৬ সালে চরপুটিমারী ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার কমিটিতে তাঁর নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। একই ব্যক্তির রাজনৈতিক পরিচয়ে এমন পরিবর্তনের বিষয়টি সামনে আসায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

 

স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের ঘটনা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন। বিশেষ করে অতীতে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ব্যক্তি কীভাবে পরবর্তী সময়ে বিএনপির ইউনিয়ন পর্যায়ের কমিটিতে স্থান পেলেন, তা নিয়ে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে আমির আলীর বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘আগে সবাই আওয়ামী লীগ করত, আমিও সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বিগত দিনেও আমি কোনো কমিটিতে পদ-পদবি বা নাম অন্তর্ভুক্ত করার জন্য আগ্রহ প্রকাশ করিনি। বর্তমানেও আমাকে না জানিয়ে কীভাবে একটি কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তা আমার জানা নেই।

এ বিষয়ে চরপুটিমারী ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক রমজান আলী মেম্বার বলেন, আমির আলী অতীতে কোনো রাজনৈতিক কমিটিতে দায়িত্বে ছিলেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।

 

 

 

তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে আরও প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে। কারণ, একই ব্যক্তির নাম অতীতে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে এবং বর্তমানে বিএনপির ইউনিয়ন কমিটিতে থাকার তথ্য সামনে এলেও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, রাজনৈতিক দলের কমিটি গঠনের ক্ষেত্রে পদপ্রত্যাশী ব্যক্তির রাজনৈতিক অতীত, সাংগঠনিক সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি কোনো ব্যক্তির অজান্তে বা সম্মতি ছাড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে সেটিও পরিষ্কার করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd