• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি’র যুগ্ন আহবায়ক ফাঁদে পড়েছে আওয়ামী লীগ, স্বরাষ্ট্র মন্ত্রীর রাজনৈতিক কৌশলে,: শফিকুল আলম বিশ্ব হিন্দু পরিষদের দাবি ভারতে যেন রামায়ণ বন্ধ হয়। খালেদা জিয়ার নামের যুক্তরাষ্ট্রের সড়কের নাম প্রস্তাব। মাদার অফ ডেমোক্রেসি ভারতের বাজারে স্বর্ণের ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা। সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন চাকরি দেবে সুলতান’স ডাইন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ভারতের বাজারে স্বর্ণের ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা।

বিশেষ প্রতিনিধি / ৩৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

২০২৬ সালের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে পৌঁছানোর পর থেকেই ভারতের বাজারে মূল্যবান এই ধাতুর দামে দরপতন অব্যাহত রয়েছে। সর্বশেষ লেনদেন শেষে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি। জানুয়ারিতে গড়া রেকর্ড দামের তুলনায় যা প্রায় ৫৯ হাজার রুপি কম। ভরির হিসাবে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯২ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) লাইভমিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৩ হাজার ৫৩৯ ডলারে। ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টের রেকর্ড দামের তুলনায় তা প্রায় ২ হাজার ৮৭ ডলার কম।

 

 

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে স্বর্ণের দাম এখন নিম্নমুখী। পাশাপাশি ভারতীয় রুপির দর বাড়ায় দেশটির বাজারেও স্বর্ণের দাম কমেছে।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি স্বর্ণের জন্য ৩ হাজার ৫০০ ডলার গুরুত্বপূর্ণ সমর্থনস্তর। এ স্তরের নিচে দাম নেমে গেলে শিগগিরই তা ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে। একইভাবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম নেমে আসতে পারে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে।

 

স্বর্ণের দাম কমার ৩ কারণ
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে স্বর্ণের দাম কমার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। এগুলো হলো- যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী ডলারের কারণে মার্কিন বন্ডের সুদহার উচ্চ পর্যায়ে থাকা এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর বৃদ্ধি।

 

এ ছাড়া এআই-সংশ্লিষ্ট শেয়ারবাজারে বড় ধরনের দরপতনও স্বর্ণের ও অন্যান্য পণ্যের ওপর বিক্রির চাপ বাড়িয়েছে। নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বিনিয়োগকারীরা বিভিন্ন পণ্য ও মূল্যবান ধাতুতে তাদের বিনিয়োগ কমাচ্ছেন।

 

 

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর বৃদ্ধি
ভারতের অভ্যন্তরীণ স্বর্ণের দাম নির্ধারণে রুপি ও ডলারের বিনিময় হারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুদ্রাবাজারের পরিস্থিতির উন্নতি এবং ডলারের চাহিদা কমায় সপ্তাহজুড়ে রুপির দর বেড়েছে। সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য দাঁড়ায় ৯২ দশমিক ৬৬। তবে বৈশ্বিক মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা এবং চলমান ভূরাজনৈতিক ঝুঁকি বিনিময় হারের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

ভারতে কী স্বর্ণের দাম ১ লাখ রুপিতে নামবে?
ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে আসার সম্ভাবনা নাকচ করেছেন দেশটির একজন বাজার বিশ্লেষক। তার মতে, ভারত ও আন্তর্জাতিক-উভয় বাজারেই স্বর্ণের দাম অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি।

 

 

নভেম্বর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্টের কম বাড়ালে এবং ২৩ প্রকাশিতব্য অক্টোবরের মার্কিন মূল্যস্ফীতির তথ্য ভালো হলে স্বর্ণের বাজারে নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে। এতে মূল্যবান এই ধাতুর দামও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd