• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে

বিশেষ প্রতিনিধি / ৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির প্রধান কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না কিংবা পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরে জানানো হবে।

এর আগে, শনিবার বিকেলে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের ভেতরে আটকে পড়া থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত এক সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd