• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোপালগঞ্জ শহরে পুলিশ-বিজিবির টহল, পাশে দেশি অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া

জেলা প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ শহরে পুলিশ ও বিজিবির যৌথ টহলের সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের দেশি অস্ত্রসহ স্লোগান দিতে দেখা গেছে। টহল দলের পেছনে বাইকেও দেশি অস্ত্রশস্ত্র হাতে দেখা গেছে তাঁদের।

আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ ও বিজিবির সদস্যরা অন্তত ২০টি গাড়িতে একযোগে টহলে বের হন। শুরু থেকেই গাড়িবহরের পেছনে দেশি অস্ত্রসহ বাইকে দেখা যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের।

 

 

টহল দলটি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে কয়েকজন ভিড়ের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলোকে পার করে দেন। এ সময় অনেকের হাতেই রামদা, হকিস্টিক, কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। তাঁরা সেগুলো উঁচিয়ে নানা স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও স্লোগান দিতে বলেন।

কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির পেছনে উঠেও পড়েন এবং তাদের উদ্দেশ করে বারবার অস্ত্র দেখান। তবে পুলিশ ও বিজিবির সদস্যরা এ সময় কোনো প্রতিক্রিয়া দেখাননি।

 

 

এদিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে দেশি অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতা–কর্মীরা অবস্থান নেন। বন্ধ রয়েছে শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আসেনি শিক্ষার্থীরা। অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ফাঁকা। দুপুরে আগে থেকে অনেক বিদ্যালয়ে দেখা গেছে তালা ঝোলানো।

মহাসড়ক থেকে শহরে যাওয়ার রাস্তায় গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। তাঁরা গতকাল বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। রাতে জেলা ছাত্রদলের সদস্যসচিব শাওনের ভাই মো. সাজিদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়।

আজ বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর এলাকায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীরা। এর আগে মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্যার দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দুপুর সোয়া বারোটার দিকে গোপালগঞ্জ সদরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ যুবলীগের নেতা–কর্মীরা। এদিকে দুপুরে তাঁরা মুকসুদপুর থানায় হামলা ও ভাঙচুর চালান।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd