• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইসলামপুর প্রেসক্লাব নির্বাচনে নেতৃত্বের লড়াই, ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র ১২ সংগ্রহ

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইসলামপুর প্রেসক্লাব নির্বাচনে নেতৃত্বের লড়াই, ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি জামালপুর : জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বাকি পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) তফসিল অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হালিম দুলালের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

 

প্রধান নির্বাচন কমিশনার হালিম দুলাল জানান, ১১টি পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন দৈনিক নয়া দিগন্তের জামালপুর জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল এবং দৈনিক ভোরের ডাক ও চলমান কমিটির সভাপতি মোরাদুজ্জামান।

সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের ইসলামপুর প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল এবং নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন এর ইসলামপুর প্রতিনিধি ও চলমান কমিটির সাধারণ সম্পাদক হাফিজ লিটন, দৈনিক জামালপুর দিনকালের এম শফিকুল ইসলাম ফারুক, আজকের পত্রিকার এম কে দোলন বিশ্বাস এবং দৈনিক ইত্তেফাকের লিয়াকত হোসেন লায়ন প্রার্থী হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের এস এম হোসেন রানা ও নবচেতনার হোসেন শাহ ফকির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ডেইলি বাংলাদেশের আঃ সামাদ ও সকালের সময়ের হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

প্রতিদ্বন্দি বিহীন যারা রয়েছেন সহসভাপতি পদে রহিমা সুলতানা মুকুল, কোষাধক্ষ্য রোকনুজ্জামান সবুজ, দপ্তর ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাহিদুর রহমান, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল, ক্রিড়া সম্পাদক মশিউর রহমান টুটুল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ২৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন।

সাংবাদিকদের পেশাগত ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের গতিশীলতা বজায় রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd