• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নারায়ণগঞ্জ ফতুল্লা কৃষক দলের সভাপতি বহিষ্কার

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৫৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

এদিকে সূত্রমতে, জুয়েল আরমানের বহিস্কারের পেছনে রয়েছে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে একটি অপহরণ মামলার শুনানি শেষে বাদী ও বিবাদীপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেনের ছেলে মামলার বাদী জুয়েল হাওলাদার ও অভিযুক্ত ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন। মারামারির ঘটনায় জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তার লোকজন দেলোয়ারের পক্ষ নেন বলেও অভিযোগ রয়েছে। এরই জেরে জুয়েল আরমান তার লোকজন তক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়ির সামনে মহড়া দেন। পরে তারা বাড়িতে ভাঙচুরও করেন।

 

হামলার ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে দেখে স্থানীয় বাসিন্দা গাডি চালক ইউসুফকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে হামলাকারীরা। পরে সে হাসপাতালে মারা যায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।ঘটনার পর দেলোয়ারের ছেলে জুয়েল হাওলাদার ও তাদের লোকজন এলাকায় মহড়া দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত: গত ২৫ জুলাই বিকালে ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে ঘোসিত ৮ সদস্যের ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি হিসেবে জুয়েল আরমান এবং সাধারণ সম্পাদক করা হয় সুমন আহমেদকে জেলার আহ্বায়ক ডা. শাহিন এই কমিটির নাম ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd