• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস নয় : নজরুল ইসলাম খান

জেলা প্রতিনিধি / ৩৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে যেটা বড় আয়ের উৎস, সেই গার্মেন্টস বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বার বার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের কল্যাণের বিরুদ্ধে কাজ করে তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। তারা কিন্তু নানাভাবে উসকানি দিচ্ছে, যাতে ঘোলা পানিতে অন্য কেউ মাছ শিকার করতে পারে। আমাদের শক্তি, আমাদের ঐক্য, আমাদের সংহতি, আমাদের সম্মিলিত বক্তব্য এবং চেষ্টা এই দিয়ে তাদের মোকাবিলা করতে হবে। আর এটাকেই তারা ভয় পায় বলেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। নৈতিকভাবে তারা দুর্বল। কারণ তারা অপরাধী, দুর্নীতি করেছে, দেশের সম্পদ পাচার করেছে। তাদের মনে কোনো সৎ সাহস নেই।

তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন ন্যায়সঙ্গত। তাই সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকদেরও প্রতিনিধি আছে। তাই বর্তমানের আন্দোলনের আর কোনো প্রয়োজন ও সুযোগ নেই। তারপরও যারা এসব করছে, যদি শুধু মিছিল হতো, স্লোগান হতো, তাহলে বুঝতাম বেতন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করছে। তবে তারা তা না করে কারখানা বন্ধ করছে, ভাঙচুর করছে।

 

 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd