• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ

জেলা প্রতিনিধি / ৩৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ২ লাখ নতুন লাইসেন্স বাড়ানোর দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। এছাড়া নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য শহরের মতো রাজধানীতেও ব্যাটারিচালিত রিকশায় এসব লাইসেন্স সংযোজন করে চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

 

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন আলী। তিনি বলেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা বেকার হয়ে দেশে ফিরছেন। অন্যদিকে পোশাক খাতের পরিস্থিতিও অস্থিতিশীল এবং হকারদের হাতে কাজ নেই। এমন পরিস্থিতিতে একমাত্র এই পেশাই দেশের লাখ লাখ শিক্ষিত ও অশিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থানের জোগান দিয়ে আসছে।

মোমিন আলী আরও বলেন, সরকার যদি এই খাতের শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তবে এর ভবিষ্যৎ পরিণতি খুবই ভয়াবহ আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd