• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি / ৪৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সড়কে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পরপরই মিরপুরের বিভিন্ন সড়কে লাঠিসোঁটা হাতে মিছিল ও স্লোগান দিতে দেখা যায় তাদের। এ সময় পল্লবী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

 

 

সরেজমিনে দেখা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিরপুরের বিভিন্ন সড়কে জড়ো হয়ে মিছিল করছেন। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। মিছিল থেকে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। নেতাকর্মীদের দাবি, শ্রমিকদের বেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সড়কে নেমেছেন।

এদিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষ থেমে যাওয়ার পর বর্তমানে মিরপুরের সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

 

 

এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মিরপুর ১১ নম্বর এলাকায় সড়কে নামেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে মিরপুর ১১, ১২ ও পল্লবী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd