• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

বিশেষ প্রতিনিধি / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই দেশের শিল্পীদের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাসের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিয়োওয়াতি (Ms. Listyowati)-এর সঙ্গে একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব মো. হারুন-অর-রশীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাতীয় সাংস্কৃতিক উৎসবসহ বিভিন্ন যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং দুই দেশের শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই ১২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্দোনেশিয়া দূতাবাসের যৌথ পরিবেশনা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd