• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সশস্ত্র বাহিনী দিবসে ১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সেনানিবাসের রাস্তাগুলো যানজটমুক্ত রাখার লক্ষ্যে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যান চলাচলে এ বিধিনিষেধ দেওয়া হয়েছে।

 

 

এতে আরও বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। অন্য সব যানবাহনকে নির্ধারিত সময়ে সেনানিবাস এলাকার ভেতর দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd