• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনার আনন্দ ও নিরাপত্তার জায়গা ভারত : রিজভী

জেলা প্রতিনিধি / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে। নিজের দেশকে মনে করে না।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা এবং তাদের দলের লোক-বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার মুক্তি? ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা তাদের নিজেদের স্বাধীনতা মাত্র। লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা, সোনালী ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা। জনগণের কাছে মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতা চেতনা ফেরি করত। কিন্তু তুই যে স্বাধীনতার চেতনার কথা বলিস, তুই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলিস, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করিস। তাহলে তোর স্বাধীনতার চেতনা থাকলো কোথায়। এটাও তো জনগণ দেখেছে তাদের কাছে সব চুপ। শেখ হাসিনা নিজেই বলেছিলেন না যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনো দিন ভুলবে না।

তিনি বলেন, ১৭ বছর শেখ হাসিনার ভয়াবহ এবং ভয়ঙ্করতম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের মূল প্রেরণা ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ই নভেম্বরের চেতনা হচ্ছে- বহুদলীয় গণতন্ত্রকে নিরাপত্তা দেওয়া, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো। যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে একটা দেশের প্রধানমন্ত্রী আন্দোলনরত এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে-মেয়েদেরকে বলছে এরা হচ্ছে রাজাকারের নাতিপুতি। আমি কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেব। আরে তুই দেশের প্রধানমন্ত্রী, এরা মাসুম বাচ্চা, এদের জন্ম হয়তো ৮০-এর পরে, ৮৫-এর পরে, ৯০-এর পরে। এদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, মানে ছাত্রদেরকে শিক্ষকদেরকে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন শেখ হাসিনা। কিন্তু জেগে উঠেছে তো সমস্ত ছাত্রসমাজ, জেগে উঠেছে এদেশের মানুষ। এই কথা সমগ্র ছাত্র সমাজ নিজেদের অপমান বলে মনে করেছে। তাই তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ক্লাস থেকে, ক্যাম্পাস থেকে। দলে দলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে শেখ হাসিনার মতো বরবরতম একনায়ককে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে।

 

 

রুহুল কবির রিজভী বলেন, আপনাদের মনে আছে, ওবায়দুল কাদের ৫ আগস্টের কয়েকদিন আগে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের সাথে তাদের একটা টেলিফোন কনভার্সেশন হয়েছিল, যেটা পরবর্তীতে ফাঁস হয় । মানবাধিকার লঙ্ঘনের জন্য যে কোর্ট, সেই কোর্টের কাছে সেটা উপস্থাপন করা হয়েছে। সেটা কী ছিল- ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতিকে বলছেন- মারো না কেন, মারো, প্রশ্রয় দেওয়ার কী দরকার। কী ভয়ঙ্করতাম তিনি নির্দেশ দিলেন। ওই বাচ্চা ছেলে-মেয়েরা কোনো রাজনৈতিক দলও করে না। এরা কোটা আন্দোলনের জন্য বেরিয়ে এসেছে। এই কোটা আন্দোলন করতে করতে তারা গণতন্ত্রের সংগ্রামের মধ্যে শামিল হয়েছে। এই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার নমুনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd