• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত।

 

 

 

পরে শহিদুল ইসলাম আনোয়ারা খাতুন নামের আরেক নরীর সঙ্গে পরকীয়ায় জড়ান এবং তাকেও বিয়ে করেন, এটি ছিল ষষ্ঠ বিয়ে। এরপর শহিদুল ইসলাম তার অন্য স্ত্রীদের প্ররোচনায় পঞ্চম স্ত্রী তাহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনার পর বিষয়টি মীমাংসা করার নাম করে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে শহিদুল তার বাড়িতে নিয়ে আসেন। ১৫ মার্চ তহমিনার ওপর অমানবিক নির্যাতন চালান। নির্যাতন সহ্য করতে না পেরে তহমিনা পালিয়ে যান। সেখান থেকে তহমিনাকে ধরে এনে তার ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালান।

এ ঘটনা তহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামল দায়ের করেন। যার অভিযোগ নং-১০০।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুব্রত কুমার পাল তদন্ত করেন। ওই সময় শহিদুলকে আটক করা হয়। পরে মামলাটির  তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্ত করেন এবং ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করেন।

 

 

রিপোর্টে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শহিদুল ইসলাম আনোয়ারা খাতুনের বিরুদ্ধে ২০১৯ সালের ২ নভেম্বর চার্জশিট দাখিল করেন। পরে মুজিবনগর থানার অভিযোগপত্র মামলাটি ৩০২/২০১/৩৪ প্যানেল কোড ধারার অপরাধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। শহিদুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদয়ে আরো ছয় মাসের কারাদণ্ডদেশ দেন।

মামলার অপর আসামি আনোয়ারার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর কালার দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক ও সিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন কৌঁসুলি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd