• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

খুলনায় নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে নগর ভবনের বাইরের সড়ক থেকে ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি ছোড়া হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসেন। এরপর তাঁরা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বোমাটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হওয়ার পর কিছুক্ষণ আগুন জ্বলে। পরে নিজে থেকেই নিভে যায়।

নগর ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারা হচ্ছে। সেটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রলবোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। মোটরসাইকেলে আসা দুই যুবক বোমাটি নিক্ষেপ করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd