• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে জন্মনিবন্ধন রেজিস্টারে অনিয়ম, ইউপি চেয়ারম্যানকে শোকজ

জেলা প্রতিনিধি / ৬৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন রেজিস্টার পরিদর্শনে অনিয়ম পাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন রেজিস্টারে বেশ কিছু অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি উঠে আসে।

 

নোটিশে উল্লেখ করা হয়, জন্মনিবন্ধন রেজিস্টার যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। এ ছাড়া জন্মনিবন্ধন রেজিস্টারের শেষের ৪ থেকে ৫ নম্বর পাতায় দায়িত্বপ্রাপ্তদের কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।

 

 

 

জেলা প্রশাসনের নোটিশে বলা হয়, এ ধরনের কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(খ) ধারায় দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল। এ কারণে একই আইনের ৩৫(খ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কেন উপযুক্ত দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd