• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সংসদে দ্রব্যমূল্য ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে নাজমুন নাহারের নোটিশ

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৬৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ৭১ বিধি অনুযায়ী একটি নোটিশ উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহার। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ সব ধরনের পণ্যের দাম বাড়ায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

 

 

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এ এমপির নোটিশটি আনা হয়।

নোটিশে বলা হয়েছে, বর্তমান বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষদের, বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবার, শ্রমজীবী জনগণ এবং সীমিত আয়ের প্রবীণ নাগরিকদের জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। বাজারে কার্যকর মনিটরিং ও নিয়ন্ত্রণের অভাবে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, যা অবিলম্বে রোধ করা প্রয়োজন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে নোটিশে উল্লেখ করা হয়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.২২ শতাংশ। এর আগে আগস্ট মাসেও মূল্যস্ফীতির উচ্চহার লক্ষ্য করা গেছে। বাজারের এই অস্থিরতা রোধ করতে এবং সিন্ডিকেট বা অনিয়ম কঠোর হস্তে দমন করতে অবিলম্বে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এই সংসদ সদস্য।

 

 

 

স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর উত্থাপিত সুনির্দিষ্ট প্রস্তাবগুলোতে বলা হয়েছে, কৃত্রিম সংকট তৈরি, মজুতদারি, বাজার কারসাজি এবং অসাধু প্রতিযোগিতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সীমিত আয়ের পরিবারগুলোর ক্রয়ক্ষমতা রক্ষার্থে সরকার কী ধরনের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর এই নোটিশটি দেওয়া হয়। বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd