• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

বিশেষ প্রতিনিধি / ৪২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিনের। এ দাবির পর দেশে আরও কয়েকটি বিভাগ গঠিত হলেও কুমিল্লার দাবি পূরণ হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একসঙ্গে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংসদে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লা বিভাগ হবে।

 

 

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। কুমিল্লা মহানগরী হলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও অন্যান্য নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এসব সেবার অনেক কিছুই উপজেলা থেকে পরিচালিত হচ্ছে। তিনি এটিকে কুমিল্লার মানুষের প্রতি অত্যাচার ও জুলুম বলে উল্লেখ করেন।

তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একত্র হয়ে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এ পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

 

 

সরকারের কাছে প্রশ্ন রেখে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’

বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd