• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিয়ের কথা বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা

জেলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে প্রেমিকসহ তিন যুবকের বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার গভীর রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার কামারগাঁও গ্রামের মো. শুভ মিয়া (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)।

 

 

স্থানীয় বাসিন্দা, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে শুভ মিয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি তিনি স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত শুক্রবার রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে শুভ তাকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পেছনের একটি জমিতে দুজন অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর সেখানে শুভর সহযোগী নুরে আলম ও শাহ আলম যান।

মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে শুভ অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে চলে যান। এ সময় নুরে আলম ওই কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর অটোরিকশা না এনে ফিরে এসে শুভও ওই কিশোরীকে ধর্ষণ করেন। একই সঙ্গে নুরে আলমকে তাঁর মুঠোফোন দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করতে বলেন শুভ। পরে শাহ আলমও কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরপর ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে বাড়িতে না ফেরার জন্য বলেন অভিযুক্ত ব্যক্তিরা। ভয়ে কিশোরী বাড়িতে না ফিরে এক বান্ধবীর বাড়িতে রাতে থাকে। পরদিন শনিবার সকালে বিষয়টি বান্ধবীর পরিবারের সদস্যদের জানালে তাঁরা কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে কিশোরীকে বাড়িতে নিয়ে আসেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম আজ রোববার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd