• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি / ৪১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসাইল রেলগেইট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন দেখে স্থানীয়রা। পরে খুঁটিটির কাছে গিয়ে নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারণা নিহত যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায় এবং অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নরসিংদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd