চট্টগ্রামে যুবককে গুলি, ‘বড় সাজ্জাদ বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ
জেলা প্রতিনিধি
/ ৭১
Time View
Update :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
Share
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকরামের স্ত্রী সূচির দাবি, চট্টগ্রামের চিহ্নিত ‘বড় সাজ্জাদ বাহিনীর’সদস্যরা তার স্বামীকে লক্ষ্য করে গুলি করেছে। দীর্ঘদিন ধরে ওই বাহিনীর কাছ থেকে তারা প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন বলেও দাবি করেন তিন।
সূচি জানান, ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ছোট সাজ্জাদকে’ পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকেই তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল।
ঘটনার বিবরণ দিয়ে সূচি আরও জানান, আজকে দুপুরে ইকরাম তার বাবার বাসার নিচের গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইল নামের কয়েকজনকে ইকরাম চিনতে পেরেছেন।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি মামলা চলমান রয়েছে। আজকের গুলির ঘটনায়ও মামলা করবেন তারা। একই সঙ্গে স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
পাঁচলাইশ মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে। গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।