• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ১০৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

 

 

সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই চিঠিতে বার্ষিক পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

 

 

এ নির্দেশনার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিকে, নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd