• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১ থেকে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৫৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনও ব্যক্তি (চালকসহ) বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন। শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানায় বিআরটিএ।

এতে বলা হয়, এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিএসপি’র মাধ্যমে আবেদন করতে হবে। বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই।

 

বিআরটিএ আরও জানায়, সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd