• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্সের৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে।

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৭৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে নগরীর বিবি রোডে অবস্থিত সেন্ট পলস চার্চের ৭৫তম প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল (H.E. Archbishop Kevin Randall) চার্চটি পরিদর্শন করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় তিনি সেন্ট পলস চার্চে উপস্থিত হন। এ সময় চার্চের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত দুপুর ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বেজয় এন ডি’ক্রুজ এবং ফরাসী জর্জ কামাল রোজারিও (H.E. Archbishop Bejoy N. D’Cruze, O.M.I. এবং Fr. George Kamal Rozario, CSC)
দীর্ঘ ৭৫ বছরের ঐতিহ্য ও ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতায় সেন্ট পলস চার্চের এ প্লাটিনাম জুবিলী উদযাপন স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতের উপস্থিতি এ উদযাপনে বিশেষ তাৎপর্য যোগ করেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চার্চটির ৭৫তম প্লাটিনাম জুবিলী উদযাপনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd