• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

জেলা প্রতিনিধি / ৪৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

অনুমোদন জটিলতা কাটিয়ে চলতি মৌসুমে চলাচল শুরুর দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে এমভি বারো আউলিয়ার পাশাপাশি যুক্ত হয়েছে আরও ২টি জাহাজ। ফলে জাহাজ ৩টিতে করে মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। 

 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮৩৬ জন পর্যটক নিয়ে যাত্রা করা এমভি বারো আউলিয়া রাতেই কক্সবাজার ফিরে আসে।

জানা যায়, দ্বিতীয় দিনে এই ৩ জাহাজে করে সর্বমোট ১৫৫৮ জন পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। যাদের দুপুরের মধ্যে দেশের সর্বদক্ষিণের দ্বীপটিতে পৌঁছানোর কথা রয়েছে। এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক রয়েছেন।

 

 

রকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক অনুমোদন, নৌযান চলাচলের ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত পূরণ নিয়ে জটিলতায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা যায়নি।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনুমোদিত ৩টি জাহাজ নিয়মিত চলাচল করবে। এসব জাহাজে সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ৩০০ জন। যেহেতু এবছর দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি আছে সেহেতু জাহাজ সংখ্যাও বৃদ্ধি পেতে পারে।’

 

 

নুনিয়ারছড়া ঘাটে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ,পুলিশ, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd