• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

রোনালদোর অবসরে প্রতিক্রিয়া জানালেন ইনফান্তিনো

ক্রীড়া প্রতিবেদক / ৬৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অবসর বিশ্ব ফুটবলের শীর্ষ দায়িত্বে থাকা ব্যক্তিরও নজর এড়ায়নি। পর্তুগিজ লিজেন্ড জাতীয় দল ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এনিয়ে মুখ খোলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

 

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোর অবসর নিয়ে প্রতিক্রিয়া জানান ইনফান্তিনো। সুইস-ইতালিয়ান প্রশাসক যা বলেছেন, তা যেন একটি পুরো ইতিহাসের সারাংশ, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবল ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা দ্বারা সংজ্ঞায়িত একটি ক্যারিয়ার।’

ইনফান্তিনো আবেগ লুকাতে পারেননি। তার মতে, রোনালদোর ক্যারিয়ারের পরিসংখ্যান সম্ভবত কেউ পুনরাবৃত্তি করতে পারবে না। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এবং প্রথিম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কৃতিত্ব। তার কথা, ‘ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি অর্জন করেছেন, যেটা সম্ভবত কখনও পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু তার কীর্তি এসব রেকর্ড, শিরোপা ও গোলকেও ছাড়িয়ে যাওয়ার মতো। তিনি একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন, পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’

ফিফা প্রেসিডেন্ট শেষটা করেছেন এভাবে, ‘ধন্যবাদ ক্রিশ্চিয়ানো, আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত ও আমাদের সুন্দর খেলায় আপনি যে বিশাল অবদান রেখেছেন, তার জন্য। অনেক গর্বের সঙ্গে আপনি পর্তুগিজ জাতীয় দলের জার্সি পরেছিলেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd