• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

ফের দেখা যাবে সোনারগাঁয়ের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক

মোঃ মাইনুল হোসেন মঈন (র্মাল্টিমিডিয়া প্রযোজক) / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

২০২১ সালের অক্টোবর মাসে নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা, মসলিন নগরী খ্যাত সোনারগাঁয়ে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। এর পাঁচ বছর পর ফের পর্দায় আসছে পর্বটি।  

 

সংকলিত এই পর্বে মূল গান রয়েছে তিনটি। তার একটি গানের শিল্পীরা হলেন কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। এছাড়াও বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কিছু হৃদয়ছোঁয়া প্রতিবেদন।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে দর্শকপর্ব, নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। আগামী ০৬ নভেম্বর, শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd