• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে চোখে বাঁশ ঢুকে প্রাণ গেল ছেলের

জেলা প্রতিনিধি / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চোখে বাঁশ ঢুকে আহত হওয়ার দুইদিন পর মো. হেলাল (৩৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি পেশায় চা দোকানি ছিলেন। 

 

বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলালের মৃত্যু হয়। এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে আথাকরা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় নোয়াখালীর মাইজদি যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি আহত হন।

নিহত হেলাল উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা ও স্থানীয় আথাকরা বাজারের চা দোকানি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন হেলালের মা স্ট্রোক করেন। পরে তাকে নোয়াখালীর মাইজদীতে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে স্থানীয় মুন্সী রাস্তার আগে সড়কের পাশে বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ হেলালের চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার সময় হেলালের মা, বোন ও মেজো ভাবি আহত হন। তারা মাইজদীতে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd