• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

আজ জাতীয় সংবিধান দিবস

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৭৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এ বছর সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হয়েছে।

 

বাংলাদেশের সংবিধান দেশের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের শাসনব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।

স্বাধীনতার মাত্র ১০ মাসের মাথায়, ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন। এরপর কয়েক দফা আলোচনা ও সংশোধনীর পর ১৯৭২ সালের ৪ নভেম্বর প্রায় ৭৩ ঘণ্টা আলোচনা ও বিতর্কের পর গণপরিষদ এই খসড়া সংবিধান অনুমোদন করে। এরপর একই বছরের ১৬ ডিসেম্বর এটি কার্যকর করা হয়।

দেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল রাখা হয়। রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে এতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়।

 

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কাঠামো, নাগরিকের মৌলিক অধিকার, সরকারের ক্ষমতা ও দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিমালা এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।

প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd