• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

৩০ ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে আন্দোলনে যাবেন এমপিও শিক্ষকরা

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১০১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমিও পরিবারের কাছ থেকে প্রায় ১১০ কিলোমিটার এবং নিজ বাড়ি থেকে ১৬৯ কিলোমিটার দূরে চাকরি করছি। বদলি কোনো বিলাসিতা নয়, বরং এটি শিক্ষকদের মানবিক ও পারিবারিক প্রয়োজন। দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত এ-সংক্রান্ত আদেশ জারির দাবি জানাই।

জোটের দ্বিতীয় দাবি, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া। এ প্রসঙ্গে অধ্যক্ষ আজিজী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার বড় একটি অংশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। অথচ একই ধরনের শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব ও পেশাগত মর্যাদা থাকা সত্ত্বেও বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় তাদের নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd