• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভাড়ায় লোক নিয়োগ করা হয়েছে, আন্দোলনে সহিংসতা ও ভাঙচুর করার জন্য: দাবি শ্রমিক নেতাদের।

বিশেষ প্রতিনিধি / ৭৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

এবার টানা আ/ন্দো/লন, শ্রমিক অস/ন্তোষ ও সহিং/সতা অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার শ/ঙ্কা করছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, আন্দোলনে ভা/ঙচু/র ও সহিং/সতা চালাতে ভাড়াটে লোক নিয়োেগ করা হয়েছে।

 

চলমান মজুরি আন্দোলনে গ্রেফতার শ্রমিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন বন্ধের আশ্বাস দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
তৈরি পোশাকশিল্পে মজুরি বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাকরির অনিশ্চয়তা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অন্যায্য ছাঁটাই বন্ধের দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন শ্রমিকরা।

 

তৈরি পোশাকশিল্পে মজুরি বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাকরির অনিশ্চয়তা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অন্যায্য ছাঁটাই বন্ধের দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিদের আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আন্দোলনের নামে ভাঙচুর ও হামলার সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের দাবি, এসব সহিংস কর্মকাণ্ডে বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। টানা আন্দোলন ও সহিংসতা চলতে থাকলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন শ্রমিক নেতারা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, মিরপুরে আন্দোলনের সঙ্গে হোপ মার্কেটের আন্দোলনরত ফুটপাতের ব্যবসায়ীরা জড়িত। আর গাজীপুরে শ্রমিকদের সঙ্গে স্থানীয় লোকজনও আন্দোলনে নেমেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd