• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশের সব তফসিলি ব্যাংক ৭ নভেম্বরে বন্ধ থাকছে।

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৮০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক। ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে সম্প্রতি এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের জারি করা স্মারকের অনুবৃত্তিক্রমে সরকার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী ৭ নভেম্বর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও ওই সার্কুলারে উল্লেখ করা হয়।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।

 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd