• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের, প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৮১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের স্মৃতি আর পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক শিক্ষার্থীরা।

 

আগামী ২৮ নভেম্বর নগরীর ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কলেজটির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। আয়োজকদের দাবি, কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম এত বড় পরিসরে সাবেক শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানাতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজক কমিটির সদস্যরা। সেখানে জানানো হয়, বিভিন্ন সময়ে কলেজে পড়াশোনা করা শিক্ষার্থীদের একই আয়োজনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্মৃতিচারণ, পুরোনো বন্ধুত্বের বন্ধন নতুন করে জাগিয়ে তোলা এবং বিভিন্ন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ তৈরিই হবে এই মিলনমেলার অন্যতম উদ্দেশ্য

 

মতবিনিময় সভা শেষে আয়োজক কমিটির আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, সরকারি তোলারাম কলেজের ইতিহাসে এবারই প্রথম এত বড় পরিসরে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হতে যাচ্ছে। সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আয়োজনটি সফল করতে কমিটি কাজ করছে। তাঁর আশা, এই উদ্যোগ দেশের জন্যও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আয়োজন সফল করতে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা, দোয়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চেয়েছেন রাজীব। বিশেষ করে কলেজের সাবেক শিক্ষার্থী সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি পুনর্মিলনীটি সম্পূর্ণ রাজনৈতিকমুক্ত রাখা হয়েছে বলেও জানান আয়োজক কমিটির আহ্বায়ক।
প্রস্তুতির অংশ হিসেবে প্রচার-প্রচারণার ওপরও গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৫০টি ব্যানার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে একাধিক বৈঠক করেছেন তাঁরা।

 

প্রস্তুতির অংশ হিসেবে প্রচার-প্রচারণার ওপরও গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৫০টি ব্যানার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে একাধিক বৈঠক করেছেন তাঁরা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিক প্রস্তুতি এবং বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় কলেজের সাবেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক করা হয়।
এরপর ১১ অক্টোবর আয়োজক কমিটির আরেক সভায় পুনর্মিলনীর দিনক্ষণ চূড়ান্ত করা হয়। একই সঙ্গে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয় ১০ নভেম্বর।

 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সদস্য ডা. মো. জাহাঙ্গীর আলম, ফজলুল হক রুমন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং কমিটির সদস্য মাহবুব আলম, মশিউর রহমান ও কবির হোসেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্মিলনীতে অংশ নিতে সরকারি তোলারাম কলেজের আগ্রহী সব প্রাক্তন শিক্ষার্থীকে আগামী ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd