• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ১৩৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু। নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের জন্য এককালীন ৮ থেকে ১০ হাজার টাকা ফি দিতে হবে। প্রতি বছর নবায়ন করতে হবে নিবন্ধন। আর নিবন্ধনের তারিখ থেকে ই-রিকশার ব্যবহারযোগ্য মেয়াদ হবে ১২ বছর।

 

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।

দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার যাত্রীর ক্ষেত্রে ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য দিতে হবে এক হাজার টাকা।

নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বর প্লেট ও তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়ার কথা রয়েছে। তবে নম্বর প্লেটের জন্য অতিরিক্ত এক হাজার টাকা নেওয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

 

নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কেও এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সর্বোচ্চ গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা ও চলাচলের রুট নির্ধারণ করা হবে।

প্রতিটি ই-রিকশাকে বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তা মান পূরণ করতে হবে। পুরোনো ই-রিকশাগুলোকেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করে অনুমোদন নিতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি অঞ্চল করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য থাকবে আলাদা রং। তবে নিবন্ধন শুরু হলেও একসঙ্গে সব ই-রিকশা সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন ও অবৈধ যান অপসারণের কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd