• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ১২৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা আজ ও আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন। এর আগে গতকাল রোববার রাত ৮টায় তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকে সর্বশেষ ধাপ হিসেবে বিবেচনা করা হবে। তাই নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের শেষ ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় কোনো ভুলের কারণে জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd