• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

দাওরায়ে হাদীস পরীক্ষার ফি জমার সময় বাড়ল

মাহফুজ হোসাইন / ৬৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফি জমাদানের সময়সীমা বাড়িয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১১ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২১ নভেম্বর পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ সময়ে ফি জমার শেষ দিন  ১১ নভেম্বর বুধবার। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ২১ নভেম্বর শনিবার পর্যন্ত। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাধারণ সময়ে ফি জমার শেষ তারিখ ছিল ১ নভেম্বর এবং বিলম্বিত সময়ের শেষ তারিখ ছিল ১১ নভেম্বর।

ফি’র হারে কোনো পরিবর্তন আনা হয়নি। সাধারণ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৬০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৯০০ টাকা জমা দিতে হবে। বিলম্ব ফিসহ এই অঙ্ক যথাক্রমে ১ হাজার ৮০০ টাকা ও ২ হাজার ১০০ টাকা। উভয় ক্ষেত্রে ফি’র সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ যুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বর্ধিত এই সময়ের পর ফি জমাদানের সময়সীমা আর বাড়ানো হবে না। যেসব মাদরাসা এখনো ফি জমা দেয়নি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

 

পরীক্ষার ফি শুধু অনলাইনে আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের মাধ্যমে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করতে হবে।

আল-হাইআতুল উলয়ার অধীন সব বোর্ডভুক্ত দাওরায়ে হাদীস (তাকমীল) মাদরাসার কর্তৃপক্ষ এবং নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছরের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা ২১ জানুয়ারি ২০২৭ শুরু হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৭ শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd