• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

গার্মেন্টস কর্মীদের আন্দোলনে মিরপুরে একাধিক সড়কে যান চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি / ৬১ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। 

 

শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

 

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd