• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে : শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মওলানা ভাসানী একজন আইকনকি ক্যারেক্টার। উনার জীবন থেকে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। সেজন্য এই বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে মওলানা ভাসানী।এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।

যথাসময়ে বই উৎসব হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি, যথা সময়ে এবার ২৭ যাবে না ২৬ এর ভিতরে বই বিতরণ হয়ে যাবে। বইয়ের যে কোয়ালিটি, সে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd