• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ঢাকা টেস্ট

ক্রীড়া প্রতিবেদক / ১০৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া মিরপুরের এই ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য বিনা মূল্যে দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের পাঁচ দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে নর্থ ও সাউথ গ্যালারি। বিসিবির এই উদ্যোগের ফলে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত দুটি গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।

 

 

তবে বিনা মূল্যে প্রবেশের এই সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক গ্যালারিসহ অন্যান্য ভিআইপি আসনের ক্ষেত্রে এই সুযোগ থাকছে না।

 

 

ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতেই বিসিবির এই বিশেষ ব্যবস্থা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে বিনা মূল্যে প্রবেশের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd