• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

পোষা সাপের কামড়ে সঙ্কটাপন্ন ইকবাল, দেওয়া হলো ২০ ভায়াল অ্যান্টিভেনম

জেলা প্রতিনিধি / ৫২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে পোষা গোখরা সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামে এক কাঠমিস্ত্রি।

 

তার চিকিৎসায় দুই দফায় ২০ ভায়াল অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১০ ভায়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, কয়েক মাস আগে একটি বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তার স্বামী। সাপটি বাড়িতে না রাখার জন্য বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি। বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুললে সেটি তার হাতে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহাক জানান, দুই দফায় অ্যান্টিভেনম দেওয়ার পরও ইকবাল শঙ্কামুক্ত নন। তার জন্য আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। অবস্থার অবনতি হলে তৃতীয় দফায় অ্যান্টিভেনম দেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd