জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে বহাল রয়েছেন নাহিদ ইসলাম। গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ ছাড়া আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব এবং এস এম সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সম্পাদক ও সহসম্পাদক নিয়োেগ দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী, পরিবেশ ও জলবায়ু, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, অর্থ ও পরিকল্পনা, যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন কথা হয়েছে।
পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন বিভাগে সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসী সংগঠন পরিচালনার জন্যও একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের নামের ক্রম জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়নি।