• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

শপিংমল দোকানপাট আজ থেকে রাত ৮ মধ্যে বন্ধ

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৬৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এতদিন শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুবিধা ছিল।

 

তবে সেই উৎসব শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের স্বাভাবিক নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এ কারণে আজ থেকে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।

 

 

চলতি বছর সরকার বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার জন্য কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সবশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

 

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।

 

 

চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

 

এ ছাড়া কুরবানির ঈদকে সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান করা হয়। পরে জুনে সময়সীমা নির্ধারণ করা হয় রাত ৯টা পর্যন্ত। পরবর্তীতে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে আরও এক ঘণ্টা সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। ওই সময় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd