• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

এক্স প্যাট ওয়ার্ল্ড কাপ ৩০ দেশের ক্লাব নিয়ে শুরু।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৭৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’।

 

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার ও আন্তর্জাতিক অপেশাদার ক্লাবগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং ক্রীড়ার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

 

বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে কেক কাটা ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।

 

 

আর ফাইনাল আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিশ্বের ১০টি দেশে। ফাইনাল উপলক্ষে আয়োজিত গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খানের উপস্থিত থাকার কথাও জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

 

তিনি বলেন, ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে নিয়ে এমন আয়োজন প্রবাসীদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা তৈরি করবে। পাশাপাশি স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

প্রবাসী বাংলাদেশিদের খেলাধুলায় সম্পৃক্ত করার এ উদ্যোগের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের ক্রিকেটেও অবদান রাখতে পারবেন।

 

 

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া জানান, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাঁদের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

 

গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, টুর্নামেন্টের সার্বিক সম্প্রচার নিশ্চিত করতে একটি বিশেষ ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে আয়োজনের প্রস্তুতি নিয়ে আইসিসির ইভেন্ট ম্যানেজারের সঙ্গে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিম এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। বক্তারা বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের একত্রিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, সৌদি আরব, ইতালি, কাতার, জাপান ও বাংলাদেশসহ মোট ৩০টি দেশের অপেশাদার ক্রিকেট ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নেবে।

 

আন্তর্জাতিক পরিসরে প্রবাসী ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানো এবং ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্য নিয়ে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এবি মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd