• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

মাউশির অতিব জরুরি নির্দেশনা সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

 

তবে এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ ৪টি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২০ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এই অবস্থায় ঢাকা মহানগরীসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিতের নিমিত্ত নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

১) প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

 

 

২) কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

৩) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

 

৪) প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

 

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য দেয়া এই নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতিব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd