পূজা চলাকালীন ও বিসর্জনকালে নারী, শিশু কিংবা প্রবীণ দর্শনার্থীদের কোনো রূপ হয়রানি বা নির্যাতনের শিকার হতে হয়নি। জেলা পুলিশের এই সুপরিকল্পিত নিরাপত্তাবেষ্টনী নারায়ণগঞ্জবাসীর কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
পুলিশ সুপারের সুদূরপ্রসারী দিকনির্দেশনায় জেলা পুলিশ, ডিএসবি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে গঠিত ‘কোয়িক রেসপন্স টিম’ (QRT) সার্বক্ষণিক মাঠে সক্রিয় ছিল।

অতিরিক্ত পুলিশ সুপারদের প্রত্যক্ষ উপস্থিতিতে পুলিশের এই সুসংগঠিত টিম দিন-রাত পুরো জেলার নিরাপত্তা নিশ্চিত করেছে। পুলিশ সুপারের সাথে বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নারায়ণগঞ্জের এসপি মোঃ হাবিবুর রহমানের নিবেদিতপ্রাণ ভূমিকা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে জানান, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা ও সজাগ দৃষ্টিভঙ্গির কারণেই কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা জেলাজুড়ে সাম্প্রদায়িক প্রীতি ও পারস্পরিক বিশ্বাসের বন্ধন আরও সুদৃঢ় করেছে।