• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি’র যুগ্ন আহবায়ক ফাঁদে পড়েছে আওয়ামী লীগ, স্বরাষ্ট্র মন্ত্রীর রাজনৈতিক কৌশলে,: শফিকুল আলম বিশ্ব হিন্দু পরিষদের দাবি ভারতে যেন রামায়ণ বন্ধ হয়। খালেদা জিয়ার নামের যুক্তরাষ্ট্রের সড়কের নাম প্রস্তাব। মাদার অফ ডেমোক্রেসি ভারতের বাজারে স্বর্ণের ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা। সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন চাকরি দেবে সুলতান’স ডাইন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

নেত্রকোনার সাংবাদিক আলিফকে অপরাধীরা হত্যা করেছে ।অনুসন্ধানের প্রয়োজনে আলিফ ছদ্মবেশে অপরাধ চক্রের কাছাকাছি গিয়ে তথ্য সংগ্রহ করতেন।

জেলা প্রতিনিধি / ১০৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা, আবার কখনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশে সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলনসহ বিভিন্ন অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।

 

সহকর্মী ও পরিবারের সদস্যদের ভাষ্য, এসব প্রতিবেদন প্রকাশের কারণে আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি। রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।

 

 

 

আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে পেজটিতে প্রকাশিত সর্বশেষ পোস্টগুলোর একটিতে একটি ঘোষণা ছিল।

 

 

সহকর্মী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, অনুসন্ধানের প্রয়োজনে ছদ্মবেশে অপরাধচক্রের কাছাকাছি গিয়ে তথ্য সংগ্রহ করতেন আলিফ। আগেও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন সহকর্মী ও পরিবারের সদস্যরা। এরপরও তার নিরাপত্তা নিশ্চিত হয়নি। এ অবস্থায় তার নিরাপত্তাঝুঁকি যথাযথ গুরুত্ব পেয়েছিল কি না, সেই প্রশ্ন উঠেছে।

 

 

 

এ ঘটনায় আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর গত শনিবার দিনগত রাত ১টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকার পুরোনো সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলাম ওরফে অপূর্বরকে গ্রেফতার করে পুলিশ। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

 

আলিফ হত্যা মামলায় গ্রেফতার সাজিবুলের এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

 

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার এসআই আসাদুল ইসলাম।

 

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ বলেন, হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd