• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বাড়াতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দেশের নদ-নদী ও জলাশয়ে মাছের বৈচিত্র্য রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে চাঁদপুর নদী কেন্দ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আমি বাস্তববাদী ও খেটে খাওয়া মানুষ। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আগামী দিনগুলোতে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। এ জন্য আপনাদের কাছ থেকে বাস্তববাদী প্রস্তাবনা প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, এ সরকার জনগণের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। দেশটা আপনার, আমার, আমাদের সবার। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মৎস্য গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের নদ-নদী ও জলাশয়ে মাছের বৈচিত্র্য রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে হবে। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সুপারিশ বাস্তবে প্রয়োগ করা গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সালিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক এবং চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd