• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের শাহাবউদ্দিনের মেয়ে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে নতুন একটি ঘরে বৈদ্যুতিক কাজের জন্য পুরোনো ঘর থেকে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে লিকেজ থাকায় স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় দুই বোন ঘরের ভেতরে ছিল। ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের মৃত্যু হয়।

ঘটনার সময় শিশু দুটির মা ঘাস কাটতে বাড়ির বাইরে ছিলেন। তাদের বাবা শাহাবউদ্দিনও বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের খবর শুনেছি। গ্রাম পুলিশের মাধ্যমে খোঁজখবর নিয়েছি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd