• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সে পাসের হার ৪১.৯৩ শতাংশ

মোঃ মাইনুল হোসেন মঈন / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ৯৩ শতাংশ।

 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৮২টি কেন্দ্রে ১০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ৫১ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

 

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

 

 

 

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিবিএ (পেশাগত) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলও মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের ওয়েবসাইটে এ ফলাফল দেখতে পারবেন।

 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd